সিঙ্গাপুরে বন্যার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে সিঙ্গাপুরে আয়োজন করা হলো রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান। গত রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠান হলো সিঙ্গাপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মিলনায়তনে। আর এটি আয়োজন করেছে কলকাতা বাঙালি অ্যাসোসিয়েশন। সহযোগিতা করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস, ভারত দূতাবাস, বাংলা মাধ্যমের স্কুল বিএলসিসি ও বিসিসিএল।বন্যা দেশে ফিরেছেন গত সোমবার রাতে। গতকাল মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘এর আগেও আমি সিঙ্গাপুরে গান করেছি। তবে এবারের অনুষ্ঠানটির তাৎপর্য একটু আলাদা। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আমিও টানা দুই ঘণ্টা গান করেছি। বিপুল বাঙালি দর্শক। বেশ ভালো লেগেছে।’