সিঙ্গাপুরে যাচ্ছে 'বৃহন্নলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহন্নলা
বৃহন্নলা

ফেরদৌস ও সোহানা সাবা অভিনীত বৃহন্নলা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। এর আগেই ছবিটি দেখানো হবে সিঙ্গাপুরে দর্পণ চলচ্চিত্র উৎসবে। উৎসব হবে ১০ থেকে ১৫ সেপ্টেম্বর। ছবির পরিচালক মুরাদ পারভেজ বলেন, ‘উৎসবে অংশ নিতে এরই মধ্যে আমাকে এবং ছবির দুই অভিনয়শিল্পী ফেরদৌস ও সোহানা সাবাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা যাচ্ছি।’
মুরাদ জানান, বৃহন্নলা ছবির গানের অ্যালবাম বাজারে আনছে অগ্নিবীণা। আজ বিকেলে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এফডিসির প্রজেকশন হলে।