সিঙ্গাপুরে হাবিব-কনার'কালচারাল নাইট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব-কনা
হাবিব-কনা

সিঙ্গাপুরে আয়োজিত জমজমাট ‘কালচারাল নাইট’ অনুষ্ঠানে ২৭ অক্টোবর সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও কনা। জমকালো অনুষ্ঠানটির আয়োজন করেছে তৃতীয় প্রজন্মের প্রযুক্তিনির্ভর টেলিভিশন চ্যানেল এসএ টিভি। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া।  
সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসীদের বাড়তি আনন্দ দিতে অনুষ্ঠানটিতে হাবিব-কনার পাশাপাশি সংগীত পরিবেশন করবেন ফেরদৌস ওয়াহিদ। এরই মধ্যে অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে এসএ টিভির অনুষ্ঠান প্রধান জেরিন আলতাফ বলেন, ‘সিঙ্গাপুরে কালচারাল শো দিয়ে প্রবাসে এসএ টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কাছে এসএ টিভিকে পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের আরও অনুষ্ঠানের আয়োজন করা হবে।’