সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন আজম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ক ও পপসম্রাট আজম খান আজ বুধবার দুপুরে থাই এয়ারওয়েজের বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে তাঁকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হবে। আজম খানের সঙ্গে গেছেন মেয়ে ইমা খান। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন আজম খান। সেখানে তিনি দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘আমি আবার দর্শক-শ্রোতাদের মাঝে ফিরে আসতে চাই, আবার পূর্ণোদ্যমে গান করতে চাই।’ প্রধানমন্ত্রীসহ যাঁরা তাঁর চিকিৎসায় সাহায্যে এগিয়ে এসেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন তিনি। সিঙ্গাপুর বিমানবন্দর থেকে আজম খানকে হাসপাতালে নিয়ে যাবেন বামবার সভাপতি হামিন আহমেদ, অর্থহীন ব্যান্ডের সুমন ও ওয়ারফেজ ব্যান্ডের মনিরুল আলম।