সিজেএফবি পুরস্কার উপলক্ষে জমকালো অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) পুরস্কার প্রদান উপলক্ষে জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। এবার পুরস্কার পেয়েছেন ২৪ জন। গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি সিজেএফবির সঙ্গে যৌথভাবে আয়োজন করেছে গ্লোব সফট ড্রিংকস লিমিটেড। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন অনন্ত, বর্ষা, তারিন, হাবিব, ন্যান্সি, বালাম, বেলাল খান, সুহানা দিওয়ান, সালমা, শখ, মেহজাবিন, ঈশানা, মীম, মৌসুমী হামিদ, স্পর্শিয়া প্রমুখ।