সিজেএফবির ১৫তম বর্ষপূর্তি উৎসব পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজেএফবির ১৫তম বর্ষপূর্তি উৎসবে গান গাইছেন বেবী নাজনীন
সিজেএফবির ১৫তম বর্ষপূর্তি উৎসবে গান গাইছেন বেবী নাজনীন

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় এক বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বর্ণাঢ্য আয়োজনের এই অনুষ্ঠানে সিজেএফবি পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করা হয়। এরপর কেক কাটা শেষে দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, বেবী নাজনীন, শহীদ, দিঠি আনোয়ার, মিনার মাহমুদসহ আরও অনেকে। মঞ্চ পরিবেশনায় অংশ নেন শখ, মেহজাবিন, মাশিয়াত, আমব্রিন, মিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী নওশীন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ, একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, বাংলা ক্রিয়েশনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ অন্য উপদেষ্টারা। শুভেচ্ছা বক্তব্য দেন সিজেএফবির প্রেসিডেন্ট এনাম সরকার এবং উপদেষ্টা তামিম হাসান। স্বাগত বক্তব্য দেন সিজেএফবির উপদেষ্টা এম এস রানা ।