সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত সেরা বইয়ের জন্য দেশের আটজন লেখক পেলেন ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’। দুটি শাখায় (জ্যেষ্ঠ লেখক শাখায় সেরা বই এবং প্রথম বইয়ের জন্য নবীন লেখক পুরস্কার) অষ্টমবারের মতো দেওয়া হলো এটি। এবার পুরস্কার পেলেন জ্যেষ্ঠ লেখক শাখায় রাষ্ট্র ধর্ম ও সংস্কৃতি প্রবন্ধগ্রন্থের জন্য শামসুজ্জামান খান, সাড়ে তিন হাত ভূমি উপন্যাসে ইমদাদুল হক মিলন, হিমালয়ে রিবিট সায়েন্স ফিকশনে মোশতাক আহমেদ ও হাওয়া আর রোদের ছড়া শিশুতোষ গ্রন্থে আলম তালুকদার (যৌথভাবে) এবং বায়োডাটা কাব্যগ্রন্থে রেজাউদ্দিন স্টালিন। প্রথম বই শাখায় পুরস্কার পেয়েছেন ঠিক সন্ধ্যার আগে কাব্যগ্রন্থের জন্য মাহবুব আজীজ, নীল ক্যাফের কবি কাব্যগ্রন্থে কুসুম সিকদার এবং যে সুতোয় বোনা যায় সমতল আবাস কাব্যগ্রন্থে গালিব রহমান।

রোববার দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ের স্টুডিও মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।