সিটিজেন পাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক সিটিজেন পাত্রী। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, অহনা, কচি খন্দকার প্রমুখ।
নাছের, মোসাদ্দেক আর রমিজ তিন বন্ধু একই মেসে থাকে। পত্রিকায় যুক্তরাষ্ট্রের সিটিজেন পাত্রীর জন্য ‘পাত্র চাই’ শিরোনামের বিজ্ঞাপন দেখে তিনজনই সেই মেয়ের বাসায় যায়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। কে জয় করতে পারবে ওই পাত্রীকে? কিন্তু মেয়েটা তাদের তিনজনকেই পছন্দ করে। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনজনকেই প্রস্তুতি নিতে বলে। কেউ গ্রামের জমি বন্ধক রেখে, কেউ মায়ের গয়না বিক্রি করে, আবার কেউ ধার করে টাকা এনে মেয়েটাকে দেয়। কিন্তু তাদের পরিণতি হয় ভয়াবহ।