সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারের বিচারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বিচার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রকাশিত অডিও অ্যালবামের মধ্য থেকে প্রায় ১২ হাজার গানের ওপর এ বিচার কার্যক্রম চলছে। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন সুধীন দাস, সোহরাব হোসেন, মোস্তফা জামান আব্বাসী, গাজী মাজহারুল আনোয়ার, হাশেম খান, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, খুরশীদ আলম, ফরিদা পারভীন, শাকিলা জাফর, রফিকুজ্জামান, মনিরুজ্জামান, ফরিদা জামান, আলম খান, শেখ সাদী খান, আজাদ রহমান, নকীব খান, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া, রিনাত ফওজিয়া, খালিদ মাহমুদ মিঠুসহ আরও অনেকে।ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের ‘ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ দেওয়া হবে।