সিডনি ও আহমেদাবাদে বন্যার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আহমেদাবাদে ২৯ অক্টোবর গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানটির আয়োজন করেছে টাইমস অব ইন্ডিয়া। সেখান থেকে ফিরে বন্যা যাবেন অস্ট্রেলিয়ার সিডনিতে। আগামী ৩ থেকে ৪ নভেম্বর সিডনিতে বঙ্গমেলার আয়োজন করেছে প্রতিদিন। এ উৎসবে গান করার জন্য বন্যাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল শনিবার থেকে কাল সোমবার পর্যন্ত চ্যানেল আইতে প্রতিদিন ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান করছেন বন্যা। অনুষ্ঠানটি শুরু হয় সকাল সাতটার খবরের পরই।