সিডনিতে চারটি ছবির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে ‘শান্তি গবেষণা সম্মেলন’। এখানে তানভীর মোকাম্মেলের দুটি প্রামাণ্যচিত্র স্বপ্নভূমি ও কর্ণফুলীর কান্না দেখানো হবে। সিডনি শহরে অনুষ্ঠেয় এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তানভীর মোকাম্মেলকে। জানা গেছে, তিনি সম্মেলনে যোগ দিতে ৩ জুলাই সিডনি যাচ্ছেন। সম্মেলনে তানভীর মোকাম্মেল ‘সংঘাত নিরসনে প্রামাণ্যচিত্রের ভূমিকা’ শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করবেন।স্বপ্নভূমি প্রামাণ্যচিত্রটি বিহারিদের নিয়ে আর কর্ণফুলীর কান্না পার্বত্য চট্টগ্রামের সমস্যার ওপর। এদিকে সিডনির প্রবাসী বাঙালিরা ১১ জুলাই সন্ধ্যায় তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ছবি দুটি হলো মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনিচিত্র রাবেয়া ও প্রামাণ্য চিত্র তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি।