সিডনিতে তিন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস ও মৌসুমী এ মাসের গোড়ার দিকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে সিডনি ও ক্যানবেরায় চারটি অনুষ্ঠানে অংশ নেন তাঁরা। সিডনিতে তাঁদের সঙ্গে দেখা হয় বাংলাদেশের আরেক চলচ্চিত্র তারকা শাবনূরের। শাবনূর এখন স্থায়ীভাবে আছেন সেখানে। ফেরদৌস ও মৌসুমী সিডনি যাচ্ছেন—খবরটা নাকি শাবনূর আগেই পেয়েছিলেন। ৬ জুলাই দিনের বেলা তেমন কোনো কাজ ছিল না ফেরদৌস ও মৌসুমীর। ওই দিনই তাঁদের দেখা হলো শাবনূরের সঙ্গে। জায়গাটা ছিল সিডনির ডার্লিং হারবার। অনেক দিন পর ফেরদৌস ও মৌসুমীকে কাছে পেয়ে দারুণ খুশি শাবনূর।ফেরদৌস বললেন, ‘শাবনূরের সঙ্গে আগেই যোগাযোগ করেছিলেন মৌসুমী। বেলা ১১টা নাগাদ আমাদের দেখা হয়। শাবনূর তো ওখানে অনেক দিন ধরে আছেন। তাঁর সব চেনা। তিনি আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। কেনাকাটা করেছি। দুপুরে একসঙ্গে খাবার খেয়েছি। সন্ধ্যায় আমার অনুষ্ঠান ছিল। তাই সন্ধ্যার আগেই শাবনূরের কাছ থেকে বিদায় নিই। মৌসুমী আরও কিছুক্ষণ তাঁর সঙ্গে ছিলেন।’ বাংলাদেশে ফেরার আগে সিডনিতে আবারও তাঁদের দেখা হয়। ফেরদৌস জানান, এ বছরের শেষ দিকে দেশে আসবেন শাবনূর। তখন ফেরদৌসের সঙ্গেমন যেখানে হূদয় সেখানে ছবির শুটিং করবেন শাবনূর। এরই মধ্যে ছবিটির কিছু অংশের কাজ শেষ হয়েছে।