সিতারা পারভীনকে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যচিত্রটির নাম মৃত্তিকার মতো তুমি আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনকে নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। প্রযোজনা করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সেন্টার ফর প্রাকটিক্যাল মাল্টিমিডিয়া স্টাডি (সিপিএমসি)। পরিচালনা করেছেন মাহমুদুল হক।আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে প্রদর্শিত হবে এই তথ্যচিত্র। মাহমুদুল হক জানান, একজন মানুষ যখন হারিয়ে যায়, তখন তার চারপাশের মানুষের দৈনন্দিন জীবনের যেসব ছন্দপতন ঘটে, সেগুলোই এ তথ্যচিত্রে ফুটে উঠেছে। এতে সিতারা পারভীনকে নিয়ে বলেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, অধ্যাপক ইমতিয়াজ আহমেদসহ অনেকে।