বিলবোর্ডে শীর্ষ ১০ রক গানের তালিকায় এ সপ্তাহে অষ্টম স্থানে আছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অল্টারনেটিভ মেটাল ব্যান্ড সিদার। ‘নো রেজুলেশন’ গানটি তাদের জনপ্রিয়তার কথা আবার মনে করিয়ে দিল। গানটি ১২ সপ্তাহ ধরে বিলবোর্ডের বিভিন্ন শীর্ষ তালিকায় অবস্থান করছে। আজ আমরা সিদার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব।দক্ষিণ আফ্রিকার ব্যান্ড সিদার ১৯৯৯ সালে তাদের যাত্রা শুরু করেছিল। তখন নাম ছিল ‘স্যারন গ্যাস’। স্যারন গ্যাস ব্যান্ডটি সম্পর্কে বিস্তারিত তথ্যের অভাবে এর প্রতিষ্ঠাতা সদস্যদের কথা তেমন জানা যায়নি। তবে, ১৯৯৯ সালে শন মর্গান গিটারিস্ট ও ভোকাল হিসেবে যোগ দিয়েছেন। ২০০০ সালে বেজিস্ট হিসেবে ডেইল স্টুয়ার্ট ও ড্রামার হিসেবে ডেভ কোহো যোগ দেন। এই তিন সদস্য মিলে ২০০০ সাল থেকে অসংখ্য পার্টি, নাইট ক্লাব, বড় কনসার্ট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনসার্টে নিয়মিত অংশ নিতে থাকেন। তাঁরা স্যারন গ্যাস হিসেবেই ম্যাসকেটিয়ার রেকর্ডস থেকে ২০০০ সালে তাঁদের প্রথম অ্যালবাম বের করেন। অ্যালবামটির নাম ছিল ফ্র্যাজাইল। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সংগীতবিষয়ক শীর্ষ তালিকায় ব্যান্ডটির গান সাফল্য পেতে থাকে ও জনপ্রিয় হয়। এ কারণে উইন্ড আপ রেকর্ডস তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করে। আর এ চুক্তির পরপরই তারা ব্রান্ডের নাম পরিবর্তন করে ‘সিদার’ রাখে। তারা ব্যান্ডের নাম সিদার রেখেছিল ভেরুকা সল্ট-এর সিদার নামের গানটিকে সম্মান জানিয়ে। এরপর থেকে আজ অবধি তারা সিদার নাম নিয়ে বিশ্বের অন্যতম এক অল্টারনেটিভ মেটাল ব্যান্ড হিসেবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে।এখন পর্যন্ত তারা যেসব অ্যালবাম বের করেছে তা হলো১. ফ্র্যাজাইল২. ডিসক্লেইমারা-২০০৪৩. কার্মা অ্যান্ড এফেক্ট-২০০৫৪. ফাইন্ডিং বিউটি ইন নেগেটিভ স্পেসেস-২০০৭৫. হোল্ডিং অন টু স্ট্রিংস বেটার লেফট টু ফ্রে-২০১১এ ছাড়া তারা কিছু ডিজিটাল অ্যালবাম বের করেছে। আই টিউনসের কাছ থেকে অ্যালবামগুলো ডাউনলোড করতে হবে। অ্যালবামগুলো হলো:আইটিউনস অরিজিনালস-সিদার-২০০৮র্যাপসডি অরিজিনালস-সিদার-২০০৮সিদার ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন শন মর্গান (ভোকাল ও গিটার)। তিনি দলে আছেন ১৯৯৯ সাল থেকে। ডেইল স্টুয়ার্ট বেজ গিটারিস্ট হিসেবে আছেন ২০০০ সাল থেকে। জন হামফ্রি আছেন ড্রামসে। তিনি আছেন ২০০৪ সাল থেকে।তাঁদের সর্বশেষ অ্যালবাম হোল্ডিং অন টু স্ট্রিংস বেটার লেফট টু ফ্রে। এ অ্যালবামটি ২০১১ সালের মে মাসে বের হয়েছে। অ্যালবামটি বের হয়েই বিলবোর্ডে শীর্ষ ২০০-এর তালিকায় দ্বিতীয় স্থান করে নেয়। আর অ্যালবামের ‘নো রেজুলেশন’ গানটি বর্তমানে বিলবোর্ডের শীর্ষ ১০ রক গানের তালিকায় এখনো আছে। অল্টারনেটিভ মেটাল ও পোস্ট গ্র্যাঞ্জ রক ধারার এ ব্যান্ডটির গান যাঁরা শোনেননি, তাঁদের বলছি, শুনে দেখুন। ভালো লাগবে।মনোয়ারুল হক