সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রশিল্পকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন রাজ্জাক। চলচ্চিত্রের উন্নয়নের জন্য মতভেদ ভুলে সব প্রযোজককে একই প্লাটফর্মে আনার চেষ্টা করেন। এই উদ্যোগ সফল করার জন্য সোহেল রানা ও উজ্জলকে সঙ্গে নিয়ে গত সোমবার রাজধানীর এক রেস্তোরাঁয় মতবিনিময় সভার আয়োজন করেন রাজ্জাক। আমন্ত্রণ জানান চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পীদের। কিন্তু হট্টগোলের মধ্য দিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এই সভা।অনুষ্ঠানে আসা কয়েকজন চলচ্চিত্র প্রযোজক অভিযোগ করেন, এটি আসন্ন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির একটি নির্বাচনী মতবিনিময় সভা। অন্যদিকে বেশ কয়েকজন প্রযোজক আয়োজকদের উদ্যোগকে সমর্থন করে বক্তব্য দেন। এর ফলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এ কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আয়োজকেরা।