সিদ্ধান্তহীনতায় ডেমি ও অ্যাস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁটছড়া বেঁধেছিলেন ২০০৫ সালে। গত বছর অ্যাস্টন কুচারের মনে হয়েছিল যথেষ্ট হয়েছে, এবার বিচ্ছেদ টানা দরকার। তাতে ডেমি মুরের শতভাগ সম্মতি যে ছিল না, তা স্পষ্ট। তবে এ বিচ্ছেদ যেন ভেঙে যাওয়া নয়, ঝুলে আছে মচকে যাওয়ার মতোই। এখনো বিচ্ছেদের কাগজপত্রে সই করেননি এ দুই তারকার কেউ-ই। তাই কাছের একজনের জন্মদিন উৎসবে কাছে এসেছিলেন ডেমি ও অ্যাস্টন। বসেছিলেন মুখোমুখি, একটা সিদ্ধান্ত নেওয়ার তাগিদে। তাঁদের ঘনিষ্ঠ একজন বললেন, ‘তাঁরা এখনো সিদ্ধান্তে আসতে পারছেন না, শেষমেশ কী হবে। এরই মধ্যে তাঁরা দুবার একসঙ্গে বসে কথা বলেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে এখনো।’ ব্যাং শোবিজ।