সিদ্ধান্তে অটল পুনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত যদি বিশ্বকাপ ক্রিকেট ট্রফি জিততে পারে, তাহলে ক্রিকেটারদের সামনে বিবস্ত্র হওয়ার ঘোষণা দিয়ে চারদিকে হইচই ফেলেছেন মডেল পুনম পাণ্ডে। এমনকি ভারতীয় সংস্কৃতির কথা ভেবে প্যারিসের মতো কোনো এক জায়গায় নিজের ‘প্রতিশ্রুতি’ বাস্তবায়ন করতে চান ২০ বছর বয়সী এই মডেল। এসব কথা-বার্তা বলে আলোচিত এই মডেল ইন্টারনেটে খোঁজের তালিকায়ও কয়েক দিন ছিলেন শীর্ষে।অনেকেই বলছেন, সস্তা জনপ্রিয়তা লাভের আশায় এ ধরনের প্রচারণার আশ্রয় নিয়েছেন পুনম। যাই হোক না কেন, পুনমের এ ধরনের ঘোষণায় ব্রাহ্মণ সমাজকে হেয় করা হয়েছে, এ অভিযোগ এনে ভূপালের আদালতে মামলা ঠুকে দিয়েছেন আর কে পাণ্ডে নামের এক আইনজীবী। দারুণ খেপেছে রক্ষণশীল ভারতীয় রাজনৈতিক দল শিবসেনা। পুনমকে নানাভাবে ভয়ভীতিও দেখিয়েছেন তাঁরা। কিন্তু শিবসেনার হুমকির মুখে আত্মগোপনে গেছেন পুনম। ফাইনাল খেলার পর থেকেই পুনমের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে পুনম সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানান, ‘আমি এখনো আমার প্রতিশ্রুতি পূরণ করতে রাজি আছি। আত্মগোপনে থাকা মানে কিন্তু প্রতিজ্ঞা ভুলে যাওয়া নয়।’পুনম টুইটারে আরও বলেন, ‘আমার অনুপস্থিতি এটাই প্রমাণ করে না যে আমি আপনাদের সবাইকে ভয় করছি।’ ওয়েবসাইট।