সিনডারেলা হচ্ছেন এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথার জগতে পা রাখতে যাচ্ছেন এমা ওয়াটসন। সিনডারেলা ছবিতে অভিনয় করছেন এই তারকা। রূপকথাটি এবার চলচ্চিত্রায়ণ করছেন কেনেথ ব্র্যানাঘ। এরই মধ্যে সিনডারেলার হিংসুটে-বদরাগী সৎমাও বাছাই করা হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন কেট ব্লঁশেট। বছর দুই হলো পাততাড়ি গুটিয়েছে হ্যারি পটার সিরিজ। এরপর দ্য পার্কস অব বেইং আ ওয়ালফ্লাওয়ার, নোয়াহ এবং দিস ইজ দি এন্ড ছবিগুলোয় অভিনয় করেছেন এমা। ডিজনি জানিয়েছে, সিনডারেলা চরিত্রটির জন্য ইমোজেন পুটস, গ্যাব্রিয়েলা ওয়াইল্ড ও অ্যালিসিয়া ভিকানদার ছিলেন বাছাই তালিকায়। শেষমেশ চূড়ান্ত বাছাইয়ে সিনডারেলা হিসেবে পছন্দ করা হয়েছে এমাকেই। এএনআই।