সিনেপ্লেক্স ঢাকায় আনল ‘জি আই জো: রিটালিয়েশন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লককবাস্টার ছবি ‘আয়রনম্যান- ৩’র পর ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লে¬ক্স প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ধুন্ধুমার সাফল্যের ছবি ‘জি আই জো: রিটালিয়েশন’। এ বছরের ২৮ মার্চ মুক্তি পেয়েছে ‘জি আই জো: রিটালিয়েশন’ ছবিটি। ১৩০ কোটি মার্কিন ডলারে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে ৩৫০ কোটি ডলারেরও বেশি।‘স্টেপ আপ টু: দ্য স্ট্রিটস’ এবং ‘স্টেপ আপ থ্রিডি’ চলচ্চিত্রগুলোর নির্মাতা জন চু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন চ্যানিং টাটুম, ডোয়ায়েন জনসন, ডি জে কোট্রনা, অ্যাড্রিয়েন প্যালিকি, আর্নল্ড ভসলু, ব্রুস উইলিসসহ অনেকে।উল্লেখ্য, ২০০৯ সালের আগস্টে মুক্তি পেয়েছিল ‘জি আই জো: রাইজ অব দ্য কোবরা’। ১৭৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি আয় করেছিল ৩৫০ মিলিয়ন ডলার। প্রথম ছবিটির সাফল্যের পথ ধরেই নির্মিত হয়েছে এর দ্বিতীয় ছবি ‘জি আই জো: রিটালিয়েশন’।