সিনেপ্লেক্সে'দ্য কনজুরিং'

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভৌতিক ছবি ‘দ্য কনজুরিং’। কাল শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।
জেমস ওয়েন পরিচালিত অতি প্রাকৃত এই ছবিটি এ বছরের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। আর যুক্তরাজ্যে মুক্তি দেওয়া হয় গত ৬ আগস্ট। মুক্তির পরপরই ছবিটি দর্শকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইউকে টপচার্টের শীর্ষে জায়গা করে নেয় ছবিটি।
২০ মিলিয়ন বাজেটের এই ছবি এ যাবত্ আয় করেছে প্রায় ৩১৬ মিলিয়ন মার্কিন ডলার। প্রত্যাশার চেয়ে বেশি দর্শক সাড়ার পাশাপাশি সমালোচকদেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ছবিটি। অনেক সমালোচককেই এ ছবি নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। চিত্রনাট্য, দৃশ্যায়ন, ইফেক্টের ব্যবহার এবং অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স, সব মিলিয়ে ছবিটি ষোলোকলা পূর্ণ করেছে বলে মনে করেন তাঁরা। বিশ্বখ্যাত সিনে ম্যাগাজিন ‘রোটেন টমেটোস’ ছবিটিকে ১০ এর মধ্যে ৭.২ দিয়েছে।