সিনেমা নিয়ে গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত্রির যাত্রী চলচ্চিত্রে অভিনয় করেছেন মিলন, মৌসুমী ও সালাহউদ্দিন লাভলু
রাত্রির যাত্রী চলচ্চিত্রে অভিনয় করেছেন মিলন, মৌসুমী ও সালাহউদ্দিন লাভলু
সিনেমা নিয়ে গনসংযোগের উদ্যোগ নিয়েছে ‘রাত্রির যাত্রি’ সিনেমার পরিবার। সিনেমার প্রচারের লক্ষে ‘রাত্রির যাত্রী’ সিনেমার টিম ঘুররে বিভিন্ন জেলা ও উপজেলায়। এরইমধ্যে ‘আমার দেশ আমার সিনেমা’—এই শ্লোগানটি নিয়ে দর্শকদের হলমুখী করতে উদ্যোগ নিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। গড়ে তুলেছেন রাত্রির যাত্রী ফোরাম।

এ প্রসঙ্গে এ পরিচালক বলেন, ‘আমাদের সিনেমা বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। এ কারনেই এ উদ্যোগ নিয়েছি। শুধু আমাদের ‘রাত্রির যাত্রী’র নয়, আমরা চাচ্ছি দেশের সব ছবির জন্যই যেন মানুষ হলমুখী হয়।’ 

ছবিটি প্রসঙ্গে পরিচালক জানালেন, এরইমধ্যে ছবিটির কাজ শেষ। সম্পাদনা শেষে খুব তাড়াতাড়ি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে চলচ্চিত্রটি। 

এতে অভিনয় করেছেন, মৌসুমী, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।