সিনেমা প্রদর্শনীর সার্ভার ভাড়া কমলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমতে কমতে বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় ৪০০-এর কাছাকাছি। নিয়মিত ছবি দেখানো হয়, এমন প্রেক্ষাগৃহের সংখ্যা প্রায় ২৫০। এর মধ্যে ১৩০টি হলে ডিজিটাল প্রযুক্তির সার্ভার স্থাপন করেছে জাজ মাল্টিমিডিয়া। এতদিন নতুন ছবি প্রদর্শনীর জন্য প্রতিটি হল থেকে প্রথম সপ্তাহে ছবির প্রযোজকের কাছ থেকে সার্ভার ভাড়া বাবদ বারো হাজার টাকা পেত জাজ মাল্টিমিডিয়া। একই ছবির জন্য দ্বিতীয় সপ্তাহের ভাড়া ছিল ছয় হাজার টাকা। সিনেমা হলে স্থাপিত এই সার্ভার ভাড়া কমিয়ে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। নতুন ভাড়া হিসেবে ১ মে থেকে বারো হাজারের পরিবর্তে দশ হাজার করা হয়েছে। একভাবেই দ্বিতীয় সপ্তাহে তার অর্ধেক।
এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘চলচ্চিত্রের ব্যবসায় মন্দা যাচ্ছে। এই অবস্থার মধ্যে সার্ভার ভাড়া কমলে কিছুটা হলেও প্রযোজকের লাভ হবে।
এদিকে, জাজ মাল্টিমডিয়া ঘোষণা দিয়েছে, আগামী ঈদ পর্যন্ত ১৩০টি থেকে ২৫০টি সিনেমা হল ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হবে। একই সঙ্গে ২৫০টি হলের সার্ভার ভাড়া চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এ-ক্যাটাগরিতে ৪৫টি হল ধরা হয়েছে। প্রথম সপ্তাহে এ-ক্যাটাগরির প্রতিটি হল থেকে সার্ভার ভাড়া দশ হাজার, বি-ক্যাটাগরির ২৫টি হলের প্রতিটি আট হাজার, সি-ক্যাটাগরির ৫৫টি হলের প্রতিটি ছয় হাজার ও ডি-ক্যাটাগরিতে ১২৫টি হলের প্রতিটি থেকে পাঁচ হাজার টাকা করে ভাড়া নেওয়া হবে। একই ছবির ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহের জন্য এ ও বি-ক্যাটাগরির জন্য পাঁচ হাজার, সি ও ডি ক্যাটাগরির জন্য তিন হাজার টাকা ধার্য করা হয়েছে।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন গ্রামীণ কথাচিত্রের কর্ণধার প্রযোজক মোহাম্মদ হোসেন । তিনি বলেন,‘ চলচ্চিত্রের ব্যবসা ভালো যাচ্ছে না। লোকসান দিতে দিতে পথে বসার উপক্রম হয়েছে প্রযোজকদের। এই অবস্থায় সার্ভার ভাড়া কমলে প্রযোজকদের লোকসানের পরিমাণ কমবে কিছুটা