প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি ছবি মুক্তি পেল নুসরাত ফারিয়ার। অথচ জানালেন, এবারই নাকি তিনি প্রথম সিনেমা হলে গেলেন ছবি দেখতে! হ্যাঁ, ঘটনা সে রকমই। নায়িকা হওয়ার পর প্রথমবারের মতো সিনেমা হলে যান তিনি!
গত বছর এসেছে নুসরাত ফারিয়ার প্রথম ছবি আশিকী আর এ মাসে দ্বিতীয় ছবি হিরো ৪২০। কিন্তু কখনো ছবির কী অবস্থা, তা জানতে সিনেমা হলে যাওয়া হয়নি। ফারিয়া বললেন, ‘আমার প্রথম ছবি যখন মুক্তি পায়, তখন ছিল ঈদ। তাই ব্যস্ততার কারণে সিনেমা হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখার সুযোগ হয়নি। এবার তা কাছ থেকে দেখতে পেয়েছি। মনে হলো আমার চেয়েও তাঁরা বেশি আনন্দ পাচ্ছেন।’
আলম বিশ্বাস