সিনেমা হলে রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী এস ডি রুবেল অভিনীত এভাবেই ভালোবাসা হয় ছবিটি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবি মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর এ খবর পেয়েই রুবেল ছুটে যান বিভিন্ন প্রেক্ষাগৃহে।রুবেল জানান, গত কয়েক দিনে বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের কয়েকটি প্রেক্ষাগৃহে তিনি গেছেন। তিনি বলেন, ‘শাবনূর ও আমার অভিনীত ছবি দেখার জন্য মানুষের আগ্রহ আমাকে অভিভূত করেছে। আমি খুবই খুশি।’ছবিতে নিয়মিত অভিনয় করা প্রসঙ্গে রুবেল বললেন, ‘ভালো গল্পের ছবিতে কাজ করার ইচ্ছা আছে।’