সিনেমার জন্য নাচের প্রতিযোগিতায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অহনা
অহনা

নাচের সঙ্গে তাঁর কোনো সখ্যই নেই। এরপরও টেলিভিশন চ্যানেলের নাচের প্রতিযোগিতায় অংশ নিলেন অভিনেত্রী অহনা। অবস্থাটা যেন ‘নাচতে না জানলে উঠান বাঁকা’! তবে খবরের এটুকু পড়ে কপালে ভাঁজ ফেলার আগে জেনে নিন, অহনা এমনটি করেছেন তাঁর নতুন চলচ্চিত্র চোখের দেখার জন্য। এই ছবিতে তিনি অভিনয় করছেন এক নৃত্যশিল্পীর চরিত্রে। অহনা জানান, ছোটবেলা থেকে বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন থেকেই প্রতিযোগিতায় অংশ নেওয়া। তিনি বলেন, ‘কাজটি করার আগে লম্বা সময় নাচের প্রশিক্ষণ নিতে হয়েছে। তা ছাড়া এর আগে দুটি ছবিতে অভিনয়ের সুবাদেও নাচের কিছুটা অভিজ্ঞতা হয়েছে।’
তবে কাজটি করতে গিয়ে অহনাকে কম কষ্ট করতে হয়নি। অহনা বলেন, ‘ছবির একটি অংশে দেখা যাবে আমি অংশ নিচ্ছি একটি নাচের প্রতিযোগিতায়। এই অংশটি ঠিকমতো করার জন্য আমাকে দুই দিন শুটিংয়ের সেটেই থাকতে হয়েছে।’
চোখের দেখা ছবিতে অহনার বিপরীতে অভিনয় করছেন সায়মন।
পরিচালক পি এ কাজল জানান, ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে।