সিনেমার জন্য নাটককে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হারজিৎ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সজল ও মাহি
‘হারজিৎ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সজল ও মাহি

চলচ্চিত্র অভিনেত্রী মাহির বিপরীতে অভিনয় করছেন টিভি নাটকের জনপ্রিয় নায়ক সজল। খবরটি পুরোনো। তবে নতুন খবর হলো, চলচ্চিত্রের কারণেই আপাতত নাটক থেকে দূরে আছেন সজল। প্রায় দেড় মাস ধরে টিভি নাটকের ক্যামেরার সামনে দাঁড়ান না এ অভিনেতা। চলচ্চিত্রের জন্য প্রস্তুতি ও শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। অভিনয় করছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ ছবিতে। এ ছবিতেই তাঁর সহশিল্পী মাহি। নাটক থেকে দূরে থাকা প্রসঙ্গে সজল বললেন, ‘এই মুহূর্তে আমার সকল ধ্যানজ্ঞান চলচ্চিত্র ঘিরে। অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া কঠিন। এ কারণে নাটক থেকে দূরে আছি। সিনেমার শুটিং শেষ হলে আবার নাটকে নিয়মিত হব হয়তো।’

গত মাসের শেষ দিকে শুটিং শুরু হয়েছে ‘হারজিৎ’-এর। প্রথম ধাপের শুটিং শেষে এখন প্রস্তুতি চলছে পরের ধাপের শুটিংয়ের।

সজল এর আগে ‘রানআউট’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিতে সজলের বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী নাগ।