সিনেমার পর এবার ছোট কাকু ক্যান্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই কার্যালয়ে ছোট কাকু ক্যান্ডির উদ্বোধনী অনুষ্ঠানে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তফা।
চ্যানেল আই কার্যালয়ে ছোট কাকু ক্যান্ডির উদ্বোধনী অনুষ্ঠানে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তফা।

বই, নাটক, কমিকস, সিনেমার পর এবার ছোটকাকু নামে নতুন ব্রান্ডের ক্যান্ডি বাজারে এসেছে।

আজ শুক্রবার চ্যানেল আই ভবন চত্বরে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, অভিনেতা নির্মাতা আফজাল হোসেন, প্রাণ কনফেকশনারির হেড অব

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা

মার্কেটিং অ্যান্ড সেলস একে এম মঈনুল ইসলাম , অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, অভিনেতা শহিদুল আলম, শিশু সাহিত্যিক ও ছোটকাকু ক্লাবের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম, উপদেষ্টা ফারজানা ব্রাউনিয়া, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, জলের গানের রাহুল আনন্দ, চিত্রনায়ক ইমন প্রমুখ।
উদ্বোধনী পর্বের পর ছোটকাকুর কেক কেটে অনুষ্ঠানটি সেলিব্রেট করেন উপস্থিত অতিথিরা।
মৌসুমি বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জলের গান।
দেশের শীর্ষস্থানীয় খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এ নতুন ব্যান্ডের ক্যান্ডি বাজারে এনেছে।