সিনেমায় হিল্লোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সত্যি সত্যি সিনেমায় কাজ করতে যাচ্ছেন টিভি অভিনেতা আদনান ফারুক হিল্লোল। ‘হ্যালো অমিত’ নামের এ ছবিটি পরিচালনা করবেন শঙ্খ দাশ গুপ্ত। ছবিতে নাম লেখানো প্রসঙ্গে হিল্লোল বলেন, দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল সিনেমায় কাজ করার। এবার সেটা পূর্ণ হতে চলল। তবে এত অল্প সময়ে সুযোগটা ধরা দেবে, সেটা ভাবেননি তিনি। ছবি সম্পর্কে হিল্লোল আরও বলেন, ‘আমি মনে করি, ছবির গল্পটি হবে খুব স্মার্ট, যা দর্শক খুব সহজে গ্রহণ করতে পারবে।’প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নায়ক নির্বাচন চূড়ান্ত করা হলেও এখনো নায়িকা নিয়ে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করা হচ্ছে, আগামী দুই-এক সপ্তাহের মধ্যে সেটিও চূড়ান্ত হয়ে যাবে। তা ছাড়া এফডিসি-সম্পর্কিত কিছু ব্যাপার-স্যাপার রয়েছে। সেটাও যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাবে।