সিমরানজিতের সঙ্গে প্রেম করছেন ডেমি মুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে যোগ ব্যায়াম ক্লাসে পরিচয় হয়েছিল ৩০ বছর বয়সী যুবক সিমরানজিৎ সিংয়ের। পরিচয়ের পর সখ্য, সম্প্রতি নতুন এ জুটির প্রেমের খবর ডালপালা মেলতে শুরু করেছে। অ্যাডভেঞ্চার দারুণ পছন্দ করেন অস্ট্রেলিয়ার নাগরিক সিমরানজিৎ। সাগরে ডুব দিয়ে মুক্তা আহরণ করাই তাঁর পেশা। গত পহেলা মে ক্যালিফোর্নিয়ার নাইন ট্রেজারস ইয়োগা স্টুডিও থেকে ৫০ বছর বয়সী ডেমির সঙ্গে বের হতে দেখা যায় সিমরানজিেক। সেসময় তাঁরা ক্যামেরাবন্দীও হন। মূলত এরপর থেকেই নতুন এ জুটির প্রেমের খবর চাউর হয়েছে। এ প্রসঙ্গে ডেমি মুখ না খুললেও কথা বলেছেন সিমরানজিত্। সম্প্রতি একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ডেমি চমত্কার একজন নারী। একসঙ্গে যোগ ব্যায়াম করতে গিয়ে আমরা একে অপরকে জানার সুযোগ পেয়েছি। ইদানীং আমাদের ঘনিষ্ঠতাও বেড়েছে।’ এক খবরে এসব তথ্য জানিয়েছে আইএমডিবি নিউজ।এর আগে বয়সে ১৬ বছরের ছোট মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচারকে ভালোবেসে বিয়ে করেছিলেন ডেমি। ছয় বছর সংসার করার পর ২০১১ সালে কুচারের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। এরপর গত নভেম্বরে প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা জুলিয়ান স্ন্যাবেলের ছেলে ভিটো স্ন্যাবেলের সঙ্গে তিনি প্রণয়ে জড়ান। কিন্তু মাত্র এক মাসের মাথায় ২৬ বছর বয়সী ভিটোর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। আর সিমরানজিতের সঙ্গে ডেমির বয়সের ফারাক ২০ বছর।