সিমিন হোসেন রিমির আলোকচিত্র প্রদর্শনী শনিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমিন হোসেন রিমির ক্যামেরায় সৈকতের পাথরে আছড়ে পড়ছে উত্তাল সাগর
সিমিন হোসেন রিমির ক্যামেরায় সৈকতের পাথরে আছড়ে পড়ছে উত্তাল সাগর

স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর কন্যা সাংসদ সিমিন হোসেন রিমি। তিনি সমাজকর্মী, বর্তমানে সাংসদ। লেখালেখি করেন, শখের বশে ছবি তোলেন। ছবি তোলার ক্ষেত্রে ‘প্রকৃতি’ তাঁর আগ্রহের বিষয়। দীর্ঘদিন ধরে ছবি তুললেও প্রদর্শনী করে দর্শকের সঙ্গে বিনিময় করা হয়নি। এবারই প্রথম প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন তিনি। 

প্রদর্শনীর আয়োজক গ্যালারি টোয়েন্টি ওয়ান। শনিবার থেকে সিমিন হোসেন রিমি’র প্রথম ও একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। বিকেল সাড়ে ৫টায় ‘প্রকৃতি’ শিরোনামের এই আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানা।
গ্যালারি টোয়েন্টি ওয়ানের উদ্যোক্তা শিল্পী শামীম সুব্রানা জানান, এ প্রদর্শনীর ছবিগুলির বড় বৈশিষ্ট্য ফ্রেমে মানুষের অনুপস্থিতি। ছবিগুলির বিষয় মূলত পাখি, মেঘ, গাছ, তৃণগুল্ম, সাগরসহ প্রকৃতিরই নানা অনুষঙ্গ। এখানে যেমন আছে সী-গাল, পেলিকান, একাধিক বিদেশি কাকাতুয়া, তেমনি আছে লাল শাপলার পাশে এক দঙ্গল হাঁস। রয়েছে প্রস্তরময় বেলাভূমিতে সাগরের আছড়ে পড়া, সবুজাভ অপার্থিব জলের ঢেউ। অর্কিড, কিংবা একগুচ্ছ বাদল-দিনের-প্রথম-কদম-ফুলের দারুণ আলোকচিত্র দর্শকের মন কাড়বে।
শামীম সুব্রানা বলেন, মানুষের এই অনুপস্থিতিই যেন আরও বেশি করে বাড়িয়ে তোলে মানুষের সচেতন উপস্থিতিটাকে। মানুষের চোখ দিয়েই দেখা এই মেঘ, আকাশ, সাগর, পাখি, প্রকৃতির অনন্যতা ও তার নানা প্রতীকী ব্যঞ্জনা। দর্শকদের স্মৃতিমেদুর করবে এ প্রদর্শনীটি!
১০৭ টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনীটি চলবে ২ জানুয়ারি পর্যন্ত।

একগুচ্ছ বাদল-দিনের-প্রথম-কদম-ফুলের দারুন আলোকচিত্র দর্শকের মন কাড়বে
একগুচ্ছ বাদল-দিনের-প্রথম-কদম-ফুলের দারুন আলোকচিত্র দর্শকের মন কাড়বে
থাকবে বর্ণিল পাখির ছবি
থাকবে বর্ণিল পাখির ছবি