সিমের মালিক আরেকজন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিমের মুঠোফোনটি হারানোর পর নতুন এক বিপত্তি হয়েছে। মুঠোফোনের হারানো সিমটি তুলতে গিয়ে তিনি জানতে পারেন, সিমের মালিক আরেকজন! অথচ ছবি এবং প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়েই সিমটি কিনেছিলেন মোশাররফ। এ অবস্থায় সংশ্লিষ্ট মুঠোফোন প্রতিষ্ঠানের কর্মকর্তা বেকায়দায় পড়ে যান। মোশাররফ করিম বলে কথা! কিন্তু নিয়ম ভঙ্গ করে প্রিয় অভিনেতাকে আগের সিমটি দিতে পারলেন না। অগত্যা মোশাররফকে নতুন একটি সিম কিনতে হলো। তাই আগের নম্বরে এখন আর তাঁকে পাওয়া যায় না। আর পুরোনো নম্বরটিও বন্ধ।মোশাররফ করিম বললেন, ‘এত বড় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের ভুলের খেসারত দিতে হয়েছে আমাকে। পুরো ব্যাপারটাতে আমি খুব অবাক হয়েছি।’