সিম্পসনের মেয়ের ছবির দাম ৮ লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেসিকা সিম্পসন মেয়ের মা হয়েছেন ১ মে। মেয়ের নাম তিনি রেখেছেন ম্যাক্সওয়েল ড্রু। জন্মের ১৩ দিন পেরিয়ে গেলেও, এখন পর্যন্ত ড্রুকে দেখার সুযোগ পায়নি সাধারণ মানুষ। তবে এবারে জনসমক্ষে মেয়ের ছবি প্রকাশের জন্য সাঁয় দিয়েছেন সিম্পসন ও তাঁর হবু বর এরিক জনসন। আর মেয়ের ছবি প্রকাশের বিনিময়ে যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিনের কাছ থেকে আট লাখ ডলার পকেটে পুরবেন সিম্পসন-জনসন জুটি। এরই মধ্যে পিপল ম্যাগাজিনের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন ৩১ বছর বয়সী সিম্পসন এবং ৫৭ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী এরিক জনসন। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ব্যাং শোবিজ। উল্লেখ্য, তারকাদের সদ্য জন্ম নেওয়া শিশুর ছবি প্রকাশের বিনিময়ে বিশাল অঙ্কের অর্থ প্রদানের জন্য সুপরিচিত পিপল ম্যাগাজিন। ২০০৮ সালে জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্থনির যমজ সন্তান ম্যাক্স ও এমির ছবি প্রকাশের বিনিময়ে সাবেক এই দম্পতিকে ছয় মিলিয়ন ডলার দিয়েছিল ম্যাগাজিনটি। তার কয়েক মাস বাদেই ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের ছবি প্রকাশের জন্য ১১ মিলিয়ন ডলার ব্যয় করে পিপল ম্যাগাজিন।