সিরাজগঞ্জে নাট্য কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সাত দিনব্যাপী নাট্যকলাবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা সদরের নাট্যকর্মীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মশালার প্রশিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আবদুল হালিম প্রামাণিক।
অনুষ্ঠানে জেলা সংস্কৃতি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার নাট্যব্যক্তিত্ব আশরাফুল ইসলাম চৌধুরী, গ্রুপ থিয়েটারে ফেডারেশন রাজশাহী জেলা ও নজরুল একাডেমির সভাপতি হেলাল আহমেদ, তরুণ সম্প্রদায়ের পরিচালক ফরিদুল ইসলাম প্রমুখ।