সিরাজগঞ্জে বর্ষাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা গত বৃহস্পতিবার স্থানীয় শহীদ এম মনসুর আলী মিলনায়তনে বর্ষাবরণ উৎসবের আয়োজন করে।অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও ঢাকার শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন কবি ও গীতিকারের বর্ষার গান গেয়ে শোনান। অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জের কৃতী শিল্পী জান্নাত আরা হেনরী তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।