সিরাজগঞ্জে ব্যান্ড আর্টেস্টিকের আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে প্রথম ব্যান্ড ‘আর্টেস্টিক’-এর আত্মপ্রকাশ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী অডিটরিয়ামে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যান্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ব্যান্ডের আহ্বায়ক লে. কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র মোকাদ্দেস আলী। আলোচনা সভা শেষে সিরাজগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে সমঞ্চাননা দেওয়া হয়। শেষে ‘আর্টেস্টিক’ ও ঢাকার ব্যান্ড ‘ফায়ার অন আইচ’ সংগীত পরিবেশন করে।