সিরাজগঞ্জে রবীন্দ্রমেলা সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে দুই দিনব্যাপী রবীন্দ্রমেলা গতকাল শনিবার শেষ হয়েছে।সমাপনী দিনে সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন। এরপর দেশের বিভিন্ন জেলার শিল্পীরা রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে পরিষদের ২২টি জেলার প্রতিনিধি ও রবীন্দ্রভক্তরা উপস্থিত ছিলেন।