সিরিয়ানদের পাশে জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলিনা জোলি, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী এজেন্সির বিশেষ দূত। গত মঙ্গলবার গিয়েছিলেন জর্ডানে, সিরিয়ার শরণার্থীদের দেখতে। প্রায় ৩০ হাজার দুর্ভাগা মানুষের সঙ্গে দেখা হয়েছে তাঁর। ১৮ মাসের যুদ্ধে যারা এখন দেশছাড়া, তাদের দুঃখ-কষ্ট দেখে কেঁদে ফেললেন জোলি। বললেন, সবচেয়ে হূদয়বিদারক ব্যাপার হলো, যখন সিরিয়ানরা আপনাকে জিজ্ঞাসা করবে, কেউ-ই কেন তাদের এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না! জর্ডান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন এই তারকা, জর্ডান তাদের সীমান্ত খুলে দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচাচ্ছে বলে খুব কৃতজ্ঞ। এ পর্যন্ত প্রায় ২৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধে। এপি।