সিলেট ও চট্টগ্রামে ‘আমার বন্ধু রাশেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম তৈরি করেছেন চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। ছবিটির নির্বাহী প্রযোজক মুনিরা মোরশেদ জানান, আজ শুক্রবার থেকে সিলেটে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর আয়োজন করেছে ম্যুভিয়ানা চলচ্চিত্র সংসদ ও পিদিম। সিলেট মিলনায়তনে প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় দেখানো হবে ছবিটি। ২৭ ও ২৮ জুন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ছবিটির প্রদর্শনীর আয়োজন করেছে চোখ ফিল্ম সোসাইটি। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে ২৬ থেকে ২৯ জুন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আমার বন্ধু রাশেদ দেখানো হবে প্রতিদিন বেলা ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।