সিলেট ও সুনামগঞ্জে পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার ও বাংলাদেশ পথনাটক পরিষদের যৌথ উদ্যোগে দেশব্যাপী চলছে মাসব্যাপী পথনাটক উৎসব। এ উৎসবের আওতায় গতকাল শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে পথনাটক পরিবেশিত হয়।সিলেট প্রতিনিধি জানান, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত পথনাট্যোৎসবে নবশিখা নাট্যদল, বিয়ানীবাজারের সাংস্কৃতিক কমান্ড এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৃক নাটক পরিবেশন করে।এর আগে বিকেল পাঁচটায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাবুদ্দিন খান। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, দেশব্যাপী পথনাটক উৎসবের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পৌর ভবন চত্বরে আলোচনা ও দুটি পথনাটক প্রদর্শিত হয়েছে। সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার প্রদর্শন করে চৌরাস্তা ও বন্ধন থিয়েটার প্রদর্শন করে ইন্দুর নাটকটি।