সিলেটে অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্রসংগীতানুষ্ঠান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্রসংগীতানুষ্ঠান’ হয়েছে। আনন্দলোক সিলেটের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন আনন্দলোক সিলেটের পরিচালক রানা কুমার সিনহা।অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে ভারতের মিতালী সেনগুপ্ত সংগীত পরিবেশন করেন। ঢাকার রবিরশ্মি, সিলেটের আনন্দলোকসহ বেশ কয়েকটি সংগঠন রবীন্দ্রসংগীত পরিবেশন করে।