সিলেটে আজ পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে পথনাট্যোৎসব অনুষ্ঠিত হবে। নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে নয়টি নাট্যসংগঠন পথনাটক মঞ্চায়ন করবে।
উৎসবে সিলেট নগরের আটটি এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি নাট্যসংগঠন নাটক মঞ্চায়ন করবে। সংগঠনগুলো হচ্ছে নাট্যালোক সিলেট, নগরনাট, নবশিখা নাট্যদল, মৃত্তিকায় মহাকাল, দিগন্ত থিয়েটার, কথাকলি, নাট্যালোক সিলেট সুরমা, থিয়েটার পজিট্রন এবং বড়লেখার তারুণ্য নাট্যগোষ্ঠী।