সিলেটে ওয়ারফেজ-আর্টসেল-ভাইকিংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেশ কয়েকটি মেটাল ব্যান্ড এবার গাইবে সিলেটে। শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে ‘রকনেশন’ নামের এ কনসার্টের আয়োজন করেছে লাইভস্কয়ার।
ঢাকায় নিয়মিত ব্যান্ডসংগীতের আয়োজন করে থাকে লাইভস্কয়ার। ‘রকনেশন ট্যুরস’ নামে এবারই প্রথম ঢাকার বাইরে এই আয়োজন করছে প্রতিষ্ঠানটি। এই কনসার্টে গান শোনাবে মেটাল ব্যান্ড ওয়ারফেজ, আর্টসেল, ভাইকিংস, অ্যাভয়েডরাফা এবং পাওয়ারসার্জ। এছাড়া আরও সংগীত পরিবেশন করবে সিলেটের তিন রক ব্যান্ড নোঙর, সাইকোট্রন ও রিম।
লাইভস্কয়্যার ওয়েবসাইটের ‘শপ’ (bit.ly/rntsyleticket) পেজ-এ ‘রকনেশন ট্যুরস সিলেট’-এর ই-টিকেট পাওয়া যাবে। ‘রকনেশন ট্যুরস’-এর দ্বিতীয় অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।