সিলেটে কবিতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় কবিতা উৎসব। সকালে কবিতা পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী। দুপুরে শুরু হয় স্বরচিত কবিতা পাঠের আসর। এ পর্বে কবিতা পাঠ করেন ৭৫ জন কবি। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।