সিলেটে কবিতা পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও সিলেটের নবীন-প্রবীণ কবি ও আবৃত্তিকার উপস্থিত ছিলেন।বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. নূর হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তৃতা দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন ও সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম।অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাকিদ হায়দার, ফারুক নওয়াজ, তুষার কর, এ কে শেরাম, আকমল হোসেন, জফির সেতু, মোস্তাক আহমাদ, বশির আহমদ প্রমুখ। এ ছাড়া রবীন্দ্র-রচনা থেকে আবৃত্তি করেন আবদুস সেলিম চৌধুরী, লায়লা আফরোজ, অলোক বসু, শহীদুল আলম, মোকাদ্দেস বাবুল, গুলজার আহমদ প্রমুখ।