সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একাডেমীর উদ্যোগে বঙ্গবন্ধুবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রতিযোগিতা শেষে দুপুরে অভিজ্ঞানপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের প্রশিক্ষক অরবিন্দ দাস গুপ্ত। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের প্রশিক্ষক সুভাষচন্দ্র নাথ।