সিলেটে তিন দিনের নাট্যোৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মিলনায়তনে গতকাল সোমবার শুরু হলো ইডিএসএল নবশিখা নাট্যোৎসব। তিন দিনের এই উৎসব উদ্বোধন করেছেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চস্থ হলো ঢাকার শূন্যনের নাটক লালজমিন। মান্নান হীরার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আজ মঙ্গলবার মঞ্চস্থ হবে সিলেটের নবশিখা নাট্যদলের নাটক কবর। মুনীর চৌধুরীর লেখা এ নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরিদুল ফারদিন। কাল বুধবার উৎসবের শেষ দিন ঢাকার লোক নাট্যদল মঞ্চস্থ করবে কঞ্জুস নাটকটি। প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হচ্ছে নাটকগুলো।