সিলেটে নজরুল সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় নজরুল সম্মেলন শেষ হয়েছে। গতকাল রোববার সম্মেলনের শেষ দিনে ছিল কর্মশালা, আলোচনা এবং স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি ও নৃত্য। নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সিলেট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সকালে শিশু একাডেমীতে ‘শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসংগীত ও স্বরলিপি প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিশিষ্ট নজরুল গবেষকেরা প্রশিক্ষণ দেন। বিকেলে ছিল আলোচনা পর্ব। সন্ধ্যা সাড়ে ছয়টায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।