সিলেটে নাট্যোৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মিলনায়তনে গতকাল শনিবার তিন দিনব্যাপী নাট্যোৎসব শেষ হয়েছে। নান্দিক নাট্যদলের আয়োজনে উৎসবের শেষ দিনের সন্ধ্যায় ঢাকার থিয়েটার আর্ট ইউনিট মগজ সমাচার মঞ্চায়ন করে।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার অবলম্বনে নাটকটি রচনা করেছেন হাসান শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। ‘অসুস্থ মানসিকতা নয়, সুস্থতাই নান্দিকের কাম্য’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার এ নাট্যোৎসব শুরু হয়। বিজ্ঞপ্তি।