সিলেটে নাট্যোৎসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নবশিখা নাট্যদলের অর্ধযুগপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী নাট্যোৎসব শেষ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট মিলনায়তনে ঢাকার লোকনাট্যদলের পরিবেশনায় কঞ্জুস মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসব শেষ হয়েছে। মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে কঞ্জুস নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। প্রদর্শনীর আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ইডিএসএল নবশিখা নাট্যোৎসবের আহ্বায়ক সঞ্জয় নাথ।