সিলেটে নৃত্য উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মিলনায়তনে গতকাল শনিবার রাতে তিন দিনব্যাপী নৃত্য উৎসব শেষ হয়েছে। ‘একি বিপুল তরঙ্গ রে’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত উৎসবে দেশের ১২টি জেলার নৃত্যশিল্পীরা অংশ নেন। সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজক সংগঠন ছন্দ নৃত্যালয়ের ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে সিলেটের একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস, কিশোরগঞ্জের একতাঙ্গনসহ বিভিন্ন সংগঠন নৃত্য পরিবেশন করে। সবশেষে ছন্দ নৃত্যালয় পরিবেশন করেছে নৃত্যনাট্য প্রতিদান। এটি নির্দেশনা দিয়েছে বিপুল শর্মা।